বেরোবি’র ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

২৪ নভেম্বর ২০১৮, ১০:২২ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। পরীক্ষা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২ ডিসেম্বর কলা অনুষদের (এ ইউনিট), ৩ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট), ৪ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের (সি ইউনিট)সহ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) এবং ৫ ডিসেম্বর বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট)সহ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে (www.brur.ac.bd) জানা যাবে ।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬