সিকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৪ নভেম্বর ২০১৮, ০৯:১৩ AM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতেই স্নাতক লেভেল-১ এর সেমিস্টার ১ এর ফলাফল প্রকাশ করা হয়।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://sau.ac.bd/ থেকে এ ফলাফল পাওয়া যাবে। 

শুক্রবার সকাল ১০টা থেকে সিলেট নগরীর ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৯৩টি আসনের বিপরীতে সাড়ে আট হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

আগামী ২৬ থেকে ২৯ নভেম্বরের মধ্যে মেধাতালিকায় স্থান প্রাপ্ত ও অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্ত পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে অনুষদ ভিতিক বিষয় চয়েস দিতে বলা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর অনুষদভিত্তিক ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৪ ডিসেম্বর মেরিট লিস্ট থেকে ভর্তি করানো হবে। ৯ ডিসেম্বর ওয়েটিং লিস্ট থেকে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করানো হবে। ৬ জানুয়ারীতে লেভেল ১, সেমিস্টার ১ এর অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ৭জানুয়ারী থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬