ঢাবিতে ভর্তি: দুই ইউনিটের শূন্য আসন পূরণ হবে যেভাবে 

১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে কয়েক দফা মনোয়নয়ন ও ভর্তির পরও দু’টি ইউনিটে বেশকিছু বিভাগের আসন শূন্য রয়েছে। এসব আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর শূন্য আসনে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শূন্য আসনের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্প কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ছাত্র রাজনীতির সংস্কার চায় সব সংগঠন, রূপরেখা দিচ্ছে না কেউ

শুধুমাত্র এসব বিষয়ে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লেখিত কোনও বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, তাদের আবেদন করতে বলা হয়েছে। 

আগামী ১৭ অক্টোবর অনলাইনে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত বিষয় সমূহের শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউনিট সমূহের নোটিশ দেখতে বলেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬