বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

২২ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মুখ, গলা, মাথা ও কান অনাবৃত রেখে বসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই নিয়ম না মানলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বৃহষ্পতিবার এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, পরীক্ষার্থীরা হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। মুখ, গলা, মাথা ও কান ঢেকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা এই নিয়ম মানবে না তারা পরীক্ষা দেওয়ার সুযোগ হারাবে। পরীক্ষার হলে দায়িত্বপালনকারী শিক্ষকরাও মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর আগে মুঠোফোন হল সুপারের কাছে জমা দিতে হবে। 

উপাচার্য বলেন, প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে হলে প্যাকেট বন্ধ অবস্থায় পাঠানো হবে। পরীক্ষা শুরুর দুই মিনিট আগে হলে প্রশ্নপত্র রাখা খাম খোলা হবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয় এলাকায় মুঠোফোন নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে মুঠোফোন নিয়ন্ত্রণ যন্ত্র (জ্যামার) স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিত হবে ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা ‘খ’ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এবং বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে। বিকেলে ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজস্ব ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রে।

শনিবার অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পসসহ সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, সরকারি মডেল স্কুল ও কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

প্রসঙ্গত, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগে ১ হাজার ৪৪০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। নতুন দুটি বিভাগ ইতিহাস ও পরিসংখানসহ ২৪ বিভাগের জন্য ২৮ হাজার ৪০২জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬