বেরোবিতে ৭০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন

২০ নভেম্বর ২০১৮, ০১:২২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বছর ৬টি অনুষদের ১ হাজার ৩১৫ টি আসনের বিপরীতে ৭০ হাজার ৬৬৭টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ৭০ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৯৫টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৮ হাজার ২৭০টি। সামাজিক বিজ্ঞান অনুষদঅভুক্ত ‘বি’ ইউনিটের ৩৭৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৮১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'সি' ইউনিটে ২৪৫টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ১২৩টি। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৮০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৯০১টি।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১০০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ হাজার ৯৬৬টি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১২০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৫৯৬টি।

উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের একই আসনের বিপরীতে আবেদন করেছিল ৫৮ হাজার ৯০৬ জন শিক্ষার্থী। সুতরাং গত বছরের তুলনায় এ বছর আবেদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৮ নভেম্বর রাত ১১টা পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

 

সেই ঘটনায় শাস্তি পেলেন সালমান
  • ১৪ মার্চ ২০২৬
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের কারণ দর্শানোর …
  • ১৪ মার্চ ২০২৬
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
  • ১৪ মার্চ ২০২৬
শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী …
  • ১৪ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ করে ‘সনদবিহীন সভাপতি’ নিয়োগের ভাবনা…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081