কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কোটার ১৪ আসনে পাস করল ১১ জন

১৯ নভেম্বর ২০১৮, ১১:০৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে কোটার জন্য বরাদ্দকৃত ১৪টি আসনের বিপরীতে পাস করেছে ১১ জন। এতে কোটায় পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকছে আসন।

কোটার বিপরীতে খালি থাকা আসন সম্পর্কে ভর্তি পরীক্ষা সম্পর্কিত কমিটির ‘সি’ ইউনিটের সমন্বয়ক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, কোটার জন্য বরাদ্দকৃত আসনে ভর্তিযোগ্য শিক্ষার্থী না থাকলে সে আসনগুলো খালি থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ চারটি বিভাগে সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ২৪০টি আসন। আর কোটায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ১৪টি আসন। কোটার ১৪টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৭টি, উপজাতি ২টি, অ-উপজাতি ১টি, শারীরিক প্রতিবন্ধী ১টি, পোষ্য ২টি এবং বিএকেএসপির খেলোয়াড়দের জন্য ১টি আসন বরাদ্দ রয়েছে।

প্রসঙ্গত, ব্যবসায় শিক্ষা অনুষদে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮ হাজার ২৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৮৮ জন। এতে মাত্র ৫ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে কোটার জন্য বরাদ্দ ১৪টি আসনের বিপরীতে পাস করেছে মাত্র ১১ জন।

সেই ঘটনায় শাস্তি পেলেন সালমান
  • ১৪ মার্চ ২০২৬
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের কারণ দর্শানোর …
  • ১৪ মার্চ ২০২৬
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
  • ১৪ মার্চ ২০২৬
শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী …
  • ১৪ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ করে ‘সনদবিহীন সভাপতি’ নিয়োগের ভাবনা…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081