নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কৃষি গুচ্ছে ভর্তিচ্ছুদের

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
গুচ্ছভুক্ত ৯ কৃষি বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ৯ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে https://acas.edu.bd এটি পাওয়া যাচ্ছে। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে এতে জানানো হয়েছে।

জানা গেছে, ২৫ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে চলবে ভর্তি পরীক্ষা। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: সমালোচনার মুখে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটি বাতিল

নানা নাটকীয়তার পর এ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলেও এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9