গাড়িতে আগুন দেয়া যুবক ছাত্রদল নেতা, দাবি পুলিশের

১৬ নভেম্বর ২০১৮, ০৩:২৪ PM

© সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবককে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত যুবক ছাত্রদলের নেতা বলে দাবি করেছেন পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা। 

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস সাংবাদিকদের জানান, পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবকের নাম শাহজালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এসময় যে যুবককে গাড়ির উপর লাফাতে দেখা গেছে তাকেও শনাক্ত করা হয়েছে। এই যুবকও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জনান মিশু বিশ্বাস।

ভাঙ্গচুর এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় এখনো পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করলেও ওই দুইজনকে এখনো আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে বুধবার পল্টন থানায় তিনটি মামলা করা হয়েছে।  এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির সমর্থকরা সেখানে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে জানায় পুলিশ।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬