পাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটক ২

১৬ নভেম্বর ২০১৮, ০৩:০২ PM

© ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়সহ পাবনা শহরের ২৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে তিনটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে অভিযান চালিয়ে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫)।তারা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাবনা সদর থানার এসআই (তদন্ত) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস জানান, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে আমরা গোপন সংবাদে জানতে পারি পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশ কিছু সদস্য আত্মগোপন করে আছে। এরপর আমরা পুলিশ খবর দেই। পরে পুলিশের সঙ্গে আমরা ঐ ভবনে অভিযান চালাই।’

এসআই মো. আসাদুজ্জামান জানান, ‘এই জালিয়াতি চক্র অনেকদিন ধরেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। আমরা খবর পেয়ে ডিবি এবং পুলিশের দল নিয়ে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পুলিশের উপস্থিতি জানতে পেরে জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষার খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬