সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM
পরীক্ষার হল পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য

পরীক্ষার হল পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েচে।  আজ শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় এবং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২১০টি আসনের বিপরীতে ২২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: সরকারী তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬