ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন পাস নম্বর ও আসনসহ খুঁটিনাটি

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিভিন্ন অনুষদের আওতাধীন বিভাগসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর আবেদন শুরু হবে বলে ডুয়েটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর বিকেল ৪ টায় এবং আবেদন শেষে প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

ডুয়েট ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ নভেম্বর (সম্ভাব্য তারিখ) থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৪ নভেম্বর প্রকাশ হবে। ভর্তিবিষয়ক সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবেন শিক্ষার্থীরা।

পরীক্ষার ফি

এ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪ শত ৫০ টাকা। ভর্তি ফি নগদ/রকেট/ বিকাশ/ সূর্য পে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।

ভর্তি পরীক্ষার রুটিন

রুটিন অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রথম দিনে ১৭ নভেম্বর সকালের শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের প্রথম ধাপে ১০টা থেকে ১০:২৫ পর্যন্ত এমসিকিউ এবং ১০:২৫ থেকে বেলা ১১:১৫ টা পর্যন্ত প্রথম পত্র ও দ্বিতীয় ধাপে বেলা ১১:১৫ টা থেকে দুপুর ১২:০৫টা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলের শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে প্রথম ধাপে বেলা ২টা থেকে ২:২৫ পর্যন্ত এমসিকিউ এবং ২:২৫ টা থেকে ৩:১৫ টা প্রথম পত্র ও দ্বিতীয় ধাপে বেলা ৩:১৫ টা থেকে বিকেল ৪:০৫টা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরের দিন ১৮ নভেম্বর সকালের শিফটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল এন্ড ম্যাটেলার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং একই প্রশ্নে পরিক্ষা এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সতন্ত্র প্রশ্নে পরীক্ষা হবে।

সকালের প্রথম ধাপে ১০টা থেকে ১০:২৫ পর্যন্ত এমসিকিউ এবং ১০:২৫ থেকে বেলা ১১:১৫ টা পর্যন্ত প্রথম পত্র ও দ্বিতীয় ধাপে বেলা ১১:১৫ টা থেকে দুপুর ১২:০৫টা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে প্রথম ধাপে বেলা ২টা থেকে ২:২৫ পর্যন্ত এমসিকিউ এবং ২:২৫ টা থেকে ৩:১৫ টা প্রথম পত্র ও দ্বিতীয় ধাপে বেলা ৩:১৫ টা থেকে বিকেল ৪:০৫টা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন

এমসিকিউ এবং লিখিত দুই সেকশনে আলাদা আলাদা পরিক্ষা দিতে হবে নতুন সেশনের জন্য। প্রথম পত্র: রসায়ন ৪০, পদার্থবিজ্ঞান ৪০, গণিত ৪০, ইংরেজি ৩০।

দ্বিতীয় পত্র: টেকনিক্যাল বিষয় ১৫০। মোট ৩০০ নম্বর।

প্রার্থী বাছাই

৩০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ। ১ম পত্রে শুধুমাত্র ইংরেজিতে নূন্যতম ২০ শতাংশ নম্বর পেতে হবে। তবে প্রথম ও দ্বিতীয় পত্রে পৃথক পৃথকভাবে ৩৫ শতাংশের কম পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। কেবল ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মধ্য থেকে প্রাপ্ত মোট নম্বরের মেধা ভিত্তিতে আসন পূরণ করা হবে।

আসন সংখ্যা

সিভিল ইঞ্জিনিয়ারিং ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১২০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ১২০ জন, আর্কিটেকচার ৩০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ২০, ফুড ইঞ্জিনিয়ারিং ২০ জন এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence