সাত কলেজে বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা জমা আজকের মধ্যে

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় বরাদ্দপ্রাপ্তদের অগ্রিম টাকা জমা দিতে হবে আজ শনিবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে। তৃতীয় ধাপের বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের এ টাকা জমা দিতে হবে। সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি কলেজ এবং গার্হস্থ্য বিজ্ঞান কলেজগুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির তৃতীয় ধাপের বিষয় বরাদ্দ ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যারা প্রথমবারের মতো একটি কলেজে বিষয় এবার বরাদ্দ পেয়েছেন, তাদের ২১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির আগাম টাকা (গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ টাকা এবং অন্যান্য ইউনিটের জন্য ৩ হাজার) টাকা পরিশোধ করতে হবে।

যারা প্রথম ধাপের বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছেন, তাদের কেউ যদি এই তৃতীয় ধাপের বরাদ্দে প্রাপ্ত বিষয়টিতেই পড়তে চান, অর্থাৎ পরবর্তী ধাপের বরাদ্দের সময়ে অটো মাইগ্রেশন বন্ধ করতে চান, তবে তিনি ২১ সেপ্টেম্বরের মধ্যে ৫০ টাকা অনলাইনে পরিশোধ করে অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবেন। অটো মাইগ্রেশন বন্ধ করা হলে তা আবার চালু করা যাবে না।

আরো পড়ুন: তিন দফায় অন্তত ১৫ জন মিলে পেটান তোফাজ্জলকে

যেসব শিক্ষার্থী প্রথম-দ্বিতীয় ধাপের বরাদ্দপ্রাপ্ত বিষয়ে অটো মাইগ্রেশন বন্ধ করেছেন, তাদের কিছু করনীয় নেই। কোটায় আবেনদকারী প্রার্থীদের সাক্ষাৎকার সংশ্লিষ্ট ইউনিটে ১৮-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের নোটিশগুলো দেখে নিজ নিজ তারিখ জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক ও সহকারী …
  • ১৯ এপ্রিল ২০২৬
জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬