নজরুল বিশ্ববিদ্যালয়েও বাইক সেবা পেল দেরিতে আসা ভর্তিচ্ছুরা

১৫ নভেম্বর ২০১৮, ০১:৪৩ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

দেরিতে কিংবা ভুল কেন্দ্রে চলে আসা ভর্তিচ্ছূদের বাইক সেবা দিয়ে গন্তব্যে পৌছে দেয়া- এ বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এমন চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।  অভিন্ন চিত্র দেখা গেছে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও।  বুধবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরিতে আসা ২২ ভর্তিচ্ছুকে যথাসময়ে কেন্দ্রে পৌছে দিয়েছে স্বেচ্ছাসেবক দল।  ভর্তিচ্ছুেদের সেবা দিতে ৬৬ সদস্যের স্বেচ্ছাসেবক দল গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যানজটসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে পরীক্ষাদের সহায়তায় ৬৬ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়।  স্বেচ্ছাসেবক দলের সদস্যরা যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক থেকে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেয়। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর পর্যন্তে এ সেবা দেয়া হয়। একইভাবে ‘এএল’, ‘এপি’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীকেও মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবক দল।  ভর্তিচ্ছুদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের এ স্বেচ্ছাসেবী দল। 

এদিকে ‘সি’ ইউনিটের দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  উত্তর লিখতে দুজন পরস্পরকে সহযোগিতা করায় সুজন কাজী ও সাইফুল ইসলাম নামের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের যে কোন পরীক্ষায় তাদের অযোগ্য করার জন্য সুপারিশ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া আজ তিন ধাপে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফল এবং ভর্তিসংশ্লিষ্ট যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬