শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টায়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১০ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর সকাল ১০ টায়।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ জানান, চলমান আবেদন বৃহস্পতিবার শেষ হচ্ছে। নতুন করে আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই।
ভর্তি পরীক্ষায় ফি রকেট, শিওরক্যাশ বা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবে ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর রাব ১২ টায় মধ্যে ডাউনলোড করা যাবে।
৪টি অনুষদে ৫টি ডিগ্রির মোট আসন সংখ্যা ৬২০, এ সঙ্গে বিধি মোতাবেক কোটার আসনসমূহ যুক্ত হবে । কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১২০, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ১০০ এবং ফিসারিজ এন্ড একোয়াকালচার অনুষদে ৫০। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।