কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩ নভেম্বর ২০১৮, ১০:৩৪ PM
পরীক্ষাকালীন সময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন উপাচার্য

পরীক্ষাকালীন সময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন উপাচার্য © টিডিসি ফটো

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষাকালীন সময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।  এসময় তিনি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।  আগামী পরীক্ষাগুলোও এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশা ব্যক্ত করেছেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এবার ‘বি’ ইউনিটে ‘৬০টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৫৬১ জন আবেদন করেছিল।  এতে ৬ হাজার ৮৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।  উপস্থিতির হার ছিল শতকরা ৮০ শতাংশ।

‘বি’ ইউনিটে ৪টি বিভাগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ রয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার ‘সি’ ইউনিট এবং বৃহস্পতিবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ভর্তি সংশ্লিষ্ট যেকোনো তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬