ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত

৭ কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

১৩ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ PM

© লগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানী সরকারী ৭ কলেজের স্নাতক ১ম বর্ষ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল ৭ কলেজের (www.7college.du.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন ও ৭ কলেজ ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ সেশন (ফলাফল) উত্তরপত্র নিরীক্ষার জন্য কোন প্রার্থী আগ্রহী হলে, এক হাজার টাকা নিরীক্ষা ফিস অগ্রণী ব্যাংকে জমা দিতে হবে।

এরপর টাকা জমা দেওয়ার রশিদ ও প্রবেশপত্র নিয়ে ডিন অফিস বরাবর দরখাস্ত লিখতে হবে। আগামী ২২ তারিখের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। কারও নম্বর পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরত দেওয়া হবে। নিরীক্ষার ফলাফল ২৬ তারিখে প্রকাশ করা হবে।

কোটাধারী শিক্ষার্থীদের আগামী ১৫থেকে ২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে উক্ত সময়সীমার মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির জন্য “Choice Form” পূরণ করার সময়সূচী ওয়েবসাইটের নোটিশে পরবর্তীতে জানান হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬