কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা স্থগিত

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
কৃষি গুচ্ছের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কৃষি গুচ্ছের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১১তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণের জন্য আজকের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১১ তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এর আগে আজ বিকাল সাড়ে ৩ টায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজকদের নিয়ে আলোচনা সভায় বসতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আলোচনা সভায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন তারিখ ঠিক হবে বলে আশা করেছিলেন শিক্ষার্থীরা।

তবে ভর্তি পরীক্ষা পিছানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। তারা দেশের সার্বিক পরিস্থিতিতে এক থেকে দেড় মাস পড়াশোনা থেকে দূরে আছে। এছাড়াও দেশের ১২ জেলায় বন্যা হওয়ায় অনেক পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেনি। এসব এলাকার শিক্ষার্থীদের বই, নোট নষ্ট হয়ে গেছে। অল্প সময়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করলে এসব এলাকার শিক্ষার্থীদের অনেক ক্ষতি হবে। 

পরীক্ষার্থী নাবিহা বলেন, মানসিকভাবে প্রস্তুতির একটা বিষয় আছে, অনেক শিক্ষার্থীরা বন্যার শিকার। তাদের সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়ার অধিকারটা কেড়ে নেয়া হবে যদি অক্টোবর এর শুরুতে এক্সাম হয়। এখন তো আবার নতুন করে কক্সবাজার, নোয়াখালীসহ অনেক জায়গায় বন্যা আক্রান্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অক্টোবরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা নিলে সবার জন্য সুবিধা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদন ২২ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৩০ মে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের কর্মবিরতির ফলে গত ১৫ জুলাই চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা
  • ১৬ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: কে কোন পুরস্কার পেলেন
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে
  • ১৬ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি …
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলবে ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টি…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence