কুবির ভর্তি পরীক্ষা সম্পন্ন 

১০ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, এবারের ভর্তি পরিক্ষায় সবচেয়ে বেশি পরিক্ষার্থী অংশগ্রহন করেছে। শুক্রবার 'বি' ইউনিটে ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৭ জন, যা মোট আবেদনকারীর ৬১ দশমিক ২৫ শতাংশ। শনিবার সকালে ‘সি’ ইউনিটে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো ৮ হাজার ২৬০ জন, যা মোট আবেদনকারীর ৬৭ দশমিক ৭৬ শতাংশ। একই দিন বিকালে ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। 

ভর্তি পরিক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের জানান, ‘কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

ফলাফল, ভাইবা এবং ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে তিনি জানান, ‘ভাইবা এবং ভর্তি ও ক্লাসের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উত্তরপত্র যাচাই-বাছাইপূর্বক আগামী ১২ নভেম্বর নাগাদ (একই সঙ্গে তিন ইউনিট) ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

উল্ল্যেখ্য, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে। 

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬