বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

১০ নভেম্বর ২০১৮, ০৭:৩৪ PM
লোগো

লোগো © ফাইল ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  আজ শনিবার সকাল ১০ থেকে ১১টা আই ইউনিট, দুপুর ১ থেকে ২টা পর্যন্ত বি ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১২টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সকলের সহযোগিতায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২৪৫টি (কোটা ও বিদেশী শিক্ষার্থীসহ) আসনের জন্য ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী আবেদন করে। এবারে ভর্তি পরীক্ষায় ৯৫ শতাংশের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬