বাকৃবিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন, সোমবার ফল প্রকাশ

১০ নভেম্বর ২০১৮, ০৪:২৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১ টায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মোট ১৬ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো আলী আকবর।

তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও ভর্তি পরীক্ষায় কোনো অনাকাক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

এবার বিশ্ববিদ্যালয়ের ১৬ টি কেন্দ্রের মোট ২৩৯ টি কক্ষে ভর্তি পরীক্ষা নেয়া হয়। তবে ভর্তি পরীক্ষাতে কোন ধরনের জালিয়াতির আভিযোগ পাওয়া যায়নি। জালিয়াতি রোধে আগে থেকেই কেন্দ্রগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবার অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩০ সিটের বিপরীতে আসন সংখ্যার দশগুন ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

ট্যাগ: বাকৃবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close