২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তবে কবে থেকে ভর্তি শুরু হবে তা বলা হয়নি। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো। 

আরো পড়ুন: নতুন বইয়ে বার্ষিক পরীক্ষা পুরনো পদ্ধতিতে!

গুচ্ছের সর্বশেষ মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে মঙ্গলবার (৩ সেপ্টেস্বর)। এর আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রয়োজনীয় যে কোন প্রকার ‘Migration Stop’ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ৩ তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে। 

নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হলো। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬