সরকারি-বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ © সংগৃহীত

দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে চাকরির যোগ্য করে তোলা হয় এসব প্রতিষ্ঠানে। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।

যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে
১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম।
আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন - ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন।

২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর।
আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন।

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -২৪, স্টুয়ার্ড ০৬। মোট ৭০ জন।

৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -৩৫, স্টুয়ার্ড -১০, কুক-০৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -১০, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৬. ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন-১৮, কুক-১২। মোট ৬০ জন।

শিক্ষাগত যোগ্যতা
ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।

স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।

ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের ট্রেড কোর্স অথবা ওই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলিকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি

ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুসারে ন্যূনতম ১৭ ও সর্বোচ্চ ২৭ । যেমন ৫ ফুট ২ ইঞ্চির ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তি: ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংসের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সব নাবিককে বর্ণান্ধতামুক্ত হতে হবে।

বয়স
১ সেপ্টেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স–সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

আবেদন ফি: ৩৬০ টাকা

যেভাবে আবেদন
নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে dosratingsolutionart.net–এর মাধ্যমেও আবেদন করা যাবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9