ভর্তি পরীক্ষা

র‍্যাগিং বন্ধে সর্বোচ্চ সতর্ক কুবি প্রশাসন ও ছাত্রলীগ

০৮ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM
র‌্যাগিং

র‌্যাগিং © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ এবং ১০ নভেম্বর। এবছরের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে র‌্যাগিং ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রতিবছরই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা র‍্যাগিং এর নামে বিভিন্ন মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। এ বছর ভর্তিচ্ছুরা যাতে কোন ধরণের হেনস্তার শিকার না হয় সে বিষয়ে সবোর্চ্চ নজর রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া এর সাথে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শাখা ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের বলেন, ‘রাগিং নিয়ে প্রশাসন সোচ্চার থাকবে। হল প্রশাসন আছেন। তারা বিষয়টি দেখবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কঠোর’। প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘র‍্যাগিং জঘন্যতম অপরাধ। ভর্তি পরিক্ষার কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি আজ থেকে টহলে থাকবেন। কেউ যদি র‍্যাগিং এর সাথে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কেউ যদি র‍্যাগিং এ জড়িত থাকে তবে আমরা ছাত্রলীগ থেকে বহিষ্কার করবো এবং বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কারের আবেদন জানাবো’।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬