সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল প্রকাশ

১৮ আগস্ট ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
সরকারি সাত কলেজ

সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ রোববার (১৮ আগস্ট) বিকালে সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। রেজাল্ট দেখুন এখানে। 

এর আগে, গত ২৯ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এ সময় দু’দিন বাড়ানো হয়েছে।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন।

এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল মানবিকে
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান লাশ উদ্ধার
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে এবার সবচেয়ে বেশি ফেল যে ২ বিষয়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল সন্তোষজনক হয়নি, শিখনঘাটতি পূরণে শিক্ষক-অভিভাবকদের সহযোগি…
  • ৩১ অক্টোবর ২০২৬
শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকরি নিয়ে যা বললেন শি…
  • ৩১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • ৩১ অক্টোবর ২০২৬