চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০১৮, ০৩:০৩ PM
চুয়েটে ভর্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

চুয়েটে ভর্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকাল ২টা ৩০ মিনিট থেকে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের নিয়ে মুক্তহস্ত অংকন পরীক্ষা শুরু হয়। যা চলে সাড়ে ৪ টা পর্যন্ত।

চুয়েটে ভর্তি পরীক্ষা দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে লিখিত পরীক্ষা আর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা।  এ বছর চুয়েটে ৮৪১ আসনের (১১ টি উপজাতি কোটাসহ) বিপরীতে ৮ হাজার ৩৪২ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যা : বিভাগগুলোর আসন সংখ্যার মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ১৩০টি আসন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ১৮০ আসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ ১৩০টি আসন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারি্-এ ১৮০টি আসন, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এ ৬০টি আসন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ৩০ আসন, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং-এ ৩০ আসন, মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ ৩০টি আসন, আর্কিটেকচারে ৩০টি আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-এ ৩০টি আসন। অর্থাৎ ভর্তিকৃত ১০টি বিষয়ে সর্বমোট নিয়মিত আসন ৮৩০টি। এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ০১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য চুয়েটের ওয়েবসাইট https://www.cuet.ac.bd/admission তে পাওয়া যাবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬