জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মৌখিক পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর
০১ নভেম্বর ২০১৮, ০৫:০৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকালে লিখিত পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://jnu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

এ বছর ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসনের বিপরীতে ৪০৭ জন পরীক্ষার্থী গত ২৮ অক্টোবর লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৫৬ জন শিক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা ৪ নভেম্বর (রবিবার) ও ৫ নভেম্বর (সোমবার) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে প্রথম ৮০ জন শিক্ষার্থীর ৪ নভেম্বর (রবিবার) ও পরের ৭৬ জন শিক্ষার্থীর ৫ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় দিনই সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মৌখিক অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়…
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ মার্চ ২০২৬
সালমানের রানআউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আস…
  • ১৪ মার্চ ২০২৬
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করল হামাস
  • ১৪ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081