রাবির ভর্তি ভাইভাতে যা সঙ্গে আনা লাগবে

০১ নভেম্বর ২০১৮, ১২:৩৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যাদেরকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে সেই সব শিক্ষার্থীকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট প্রতি ডিনদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে না আনা হলে তার মোখিক পরীক্ষার প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে। সেগুলো হলো-
১. পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
৩. এইচএসসি /সমমান পরীক্ষার মূল নম্বরপত্র
৪. এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
৫. পূরণকৃত সাবজেক্ট নির্বাচন ফরম- এক কপি।

এদিকে ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে নির্বাচিত ভর্তিচ্ছুদের সাবজেক্ট চয়েস ফরম পূরণের জন্য বলা হয়েছে। পর্যায়ক্রমে এ ও ডি ইউনিটের সাক্ষাৎকার ১৮ ও ১৯ নভেম্বর, ই ইউনিটের ১৯ ও ২০ নভেম্বর, বি ইউনিটের ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬