কুয়েটে ভর্তির ফল প্রকাশ, ১০ নভেম্বর ভর্তি প্রক্রিয়া শুরু

৩১ অক্টোবর ২০১৮, ০৬:৪১ PM
দুর্বার বাংলা ভাস্কর্য, কুয়েট

দুর্বার বাংলা ভাস্কর্য, কুয়েট © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১০ নভেম্বর থেকে সেখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বুধবার এই ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফলাফল ও ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) থেকে জানা যাবে। ৫ নভেম্বর এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই অগ্রিম এই ফলাফল প্রকাশিত হয়েছে।  শিক্ষার্থীদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবিধার বিষয়টি বিবেচনা করে এই ফলাফল প্রকাশ করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

২৭ অক্টোবর কুয়েটে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩টি অনুষদের অধীনে ১৬টি বিভাগে ১ হাজার ৬৫ আসনের বিপরীতে মোট ১০ হাজার ৭৩০ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। এর মধ্যে ৭ হাজার ২৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক)—এই তিন অনুষদের অধীনে ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। ২৭ জানুয়ারি তাঁদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২৪ জানুয়ারি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬