যবিপ্রবিতে আসনপ্রতি লড়বেন ৪৮ ভর্তিচ্ছু পরীক্ষার্থী

৩০ অক্টোবর ২০১৮, ১২:১৮ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৪৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ বছর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ৯১৫ আসনের বিপরীতে ৪৪ হাজার ১৮১টি আবেদন জমা পড়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, ভর্তিচ্ছুরা ১ নভেম্বরের পর থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে ১০ নভেম্বরের পরে ভর্তিচ্ছুরা প্রবেশপত্রে কোনো ধরনের ভুল-ত্রুটির সংশোধনীর সুযোগ পাবেন না।

এবার ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে ২৭০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ১৮০টি আসনের বিপরীতে ১২ হাজার ৬৭ জন, ‘সি’ ইউনিটে ২৩৫টি আসনের বিপরীতে ১০ হাজার ৬৩৩ জন, ‘ডি’ ইউনিটে ৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ১৫৪ জন, ‘ই’ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৬১৪ জন এবং ‘এফ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ২ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় আবেদনের শেষ সময় ছিল ২৮ অক্টোবর রাত পর্যন্ত।

এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯১৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। এর মধ্যে লেদার টেকনোলজি; ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন, মার্কেটিং এবং বাংলা বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে এ চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়…
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ মার্চ ২০২৬
সালমানের রানআউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আস…
  • ১৪ মার্চ ২০২৬
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করল হামাস
  • ১৪ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081