কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বেড়েছে

২৯ মে ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বেড়েছে। আজ বুধবার (২৯ মে) আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেটি আরও ৬ দিন বাড়ানো হয়েছে।

কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিসম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা ৩০ মের স্থলে আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২২ এপ্রিল থেকে কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু হয়। যা শেষ হওয়ার কথা ছিল আগামীকাল ৩০ মে। এ আবেদনে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগামী ২০ জুলাই ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০১৯/২০২০/২০২১ সালে এসএসসি/সমমান এবং ২০২২/২০২৩ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন।

২০২২ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য গুরুত্ব বিষয় অনলাইন ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকে দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রাথমিক বিদ্যালয়ে কাব ও হলদে পাখির দল গঠনের নির্দেশ
  • ২৫ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে চায় আন্তঃশিক্ষা…
  • ২৫ জুলাই ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬