জাবির শূন্য ৬১৯ আসনে ভর্তি আজ

২৩ মে ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর ৬১৯টি আসন শূন্য রয়েছে। এসব আসনে অপেক্ষমান ভর্তিচ্ছুদের আজ বৃহস্পতিবার (২৩ মে) ভর্তির জন্য ডাকা হয়েছে। গত রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৬১৯টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৬২টি এবং মেয়েদের ২৫৭টি আসন রয়েছে। সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটে। ছেলেদের ১৩০ এবং মেয়েদের ৭৫টি আসন এখনো ফাঁকা রয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থীদের শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে সশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত থাকার জন্য বলা হলো।

আরো পড়ুন: বেসরকারি মেডিকেল আসন ফাঁকা ১২০০, নতুন করে ভর্তি আবেদন শুরু

বিস্তারিত জানতে https://bachelor.ju-admission.org/news/86 -ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রিয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬