তিন বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরীক্ষার কেন্দ্র বাছাই শুরু ৩১ মে

২১ মে ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে থেকে অনলাইনের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভাগসমূহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেনকারীদের আগামী ৩১ মে হতে ১ জুন পর্যন্ত gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে।

আর জাতীয় কবি কাজী নাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেনকারীদের ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চারুকলা ব্যতীত অন্যান্য বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন গত সোমবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন চলছে অনলাইনের মাধ্যমে। বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদনের ভিডিও গাইডলাইন দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরু হবে। এবার চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে সব কার্যক্রম শেষ করবেন তারা। ২০ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তি: ৯৬ হাজার পদের বিপরীতে আবেদন ২৩ হাজার

গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9