রাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার ২৩ মে

১৬ মে ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৫ মে) রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী নির্বাচন কমিটি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৩টায় ডিনস্ কমপ্লেক্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

উল্লিখিত কোটায় সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে গোত্র প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র/প্রমাণপত্রসহ উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র/প্রমাণপত্র  নিয়ে আসতে হবে। 

এছাড়া সাক্ষাৎকারের জন্য আগত শিক্ষার্থীকে পূরণকৃত বিষয় নির্বাচন (Subject Choice) ফর্মের একটি প্রিন্ট-আউটসহ উপরিউক্ত প্রতিটি কাগজের মূল কপি ও এক সেট ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে কেবলমাত্র একবার সাক্ষাতকার নেওয়া হবে। তিনটি পৃথক বোর্ডে এ্যাপ্লিকেন্ট আইডি/রোল নম্বরের ক্রমানুসারে সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd -এ পাওয়া যাবে। তালিকায় তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধনযোগ্য।

আরও পড়ুন: জাবিতে কোটায় ভর্তি শুরু ২৩ মে, তালিকা প্রকাশ

প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে একবার অংশগ্রহণ করতে হবে। তিনটি পৃথক বোর্ডে অ্যাপ্লিক্যান্ট আইডি/রোল নম্বরের ক্রমানুসারে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে। তালিকায় তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধনযোগ্য।

 
বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9