ঢাবি ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ, মাইগ্রেশন নিয়ে যা জানাল

১৪ মে ২০২৪, ১২:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিষয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা অটো মাইগ্রেশন চালু অথবা বন্ধ করতে পারবেন আগামী ১৮ মে পর্যন্ত। মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। যে সব শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছে, তারা অটো মাইগ্রেশন চালু অথবা বন্ধ করতে পারবে ১৮ মে বেলা ৩টা পর্যন্ত।’

এর আগে বিভিন্ন ইউনিটে বিষয় বরাদ্দপ্রাপ্তদের জন্য নতুন নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাদের নির্দিষ্ট হারে ফি জমা দেওয়াসহ দুটি প্রক্রিয়া মানতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো একটি ধাপে একজন বিষয় বরাদ্দপ্রাপ্ত (কোটার জন্য আবেদন করা শিক্ষার্থী মেধায় বিষয় বরাদ্দ পেলেও) শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দ বা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচের দু’টি কাজ অবশ্যই করতে হবে- 

ক. বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এই অগ্রিম টাকা ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

আরো পড়ুন: এসএসসির মূল্যায়নে লিখিত ওয়েটেজ হচ্ছে ৬৫ শতাংশ, শ্রেণি কার্যক্রমে ৩৫

চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ হলে (পছন্দক্রমের ১ম বিষয়টি বরাদ্দ হলে অথবা শিক্ষার্থী স্ব-ইচ্ছায় বরাদ্দকৃত বিষয়ে অধ্যয়নে আগ্রহী হয়ে পরবর্তী ধাপগুলিতে অটোমাইগ্রেশন বন্ধ করলে) ৫০০ টাকা এবং পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের সময় মাইগ্রেশন এর মাধ্যমে পছন্দক্রম অনুযায়ী সামনের বিষয়গুলির জন্য অপেক্ষমাণ থাকতে ১০০ টাকা দিতে হবে।

খ. আগাম পরিশোধের রসিদ (দুই পাতা) ও উচ্চমাধ্যমিক বা সমমান এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল গ্রেডশিট বা মার্কশিটসহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লিখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সেগুলো জমা দিতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9