জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদন শুরু আজ

১৪ মে ২০২৪, ১১:০৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে (নিয়মিত) ভর্তি আবেদন আজ মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টা থেকে শুরু হবে। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে অথবা সরাসরি) ২৮ মের মধ্যে জমা দিতে হবে।

আরো পড়ুন: এসএসসির মূল্যায়নে লিখিত ওয়েটেজ হচ্ছে ৬৫ শতাংশ, শ্রেণি কার্যক্রমে ৩৫

শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই। ভর্তিসংক্রান্ত সব তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক…
  • ৩১ অক্টোবর ২০২৬
ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই
  • ৩১ অক্টোবর ২০২৬