নিজস্ব পদ্ধতিতে ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিত ৯৩ শতাংশ 

১১ মে ২০২৪, ০৯:৪৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

© সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০৬ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ৭৭৪  জন। যা মোট পরীক্ষার্থীর ৯৩ শতাংশ। 

শনিবার (১১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা  সম্পন্ন হয়।

‘ডি’ ইউনিটভুক্ত ধর্মতত্ত্ব অনুষদের তিনটি ও কলা অনুষদের আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭৪  জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শন টীমের সদস্যবৃন্দ নিয়মিত পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।

পরীক্ষা চলাকালে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, ডিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মেইন গেট ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ব্যানার লাগানো হয়। মেইনে গেটে ভর্তিচ্ছুদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় এবং তাদের ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র জমা রাখার জন্য বুথ স্থাপন করা হয়। শাখা ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ ছিলো।

পরীক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিক্যাল টীমের ব্যবস্থা ছিলো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ট্যাগ: ইবি
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9