রাবির তিন ইউনিটে প্রথম নির্বাচন তালিকার ভাইভা ও ভর্তি শুরু কাল

১১ মে ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের (‘এ’, ‘বি’ ও ‘সি’) প্রথম নির্বাচন তালিকায় নাম আসা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হবে আগামীকাল রোববার (১২ মে)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব স্ব ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ৭ মে ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৮ মে ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, 'এ' ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১২ থেকে ১৭ মে, 'বি' ইউনিটের ১২ থেকে ২০ মে এবং 'সি' ইউনিটের ১২ থেকে ১৪ মে-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তীকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।

ভর্তি হতে যা যা করতে হবে: 

ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্র-ছাত্রীকে অনলাইনে (http://admission.ru.ac.bd) 'বি' ইউনিটের জন্য সার্ভিস চার্জ বাদে ৫ হাজার ২০০ টাকা ও 'সি' ইউনিটের জন্য ৫ হাজার ৩২৪ টাকা জমা দিতে হবে। জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ভর্তি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি (http://admission.ru.ac.bd -এর মধ্যে online admission guideline) এ পাওয়া যাবে।

ভর্তির সময় (অফিস চলাকালীন) নিম্নের ডকুমেন্টসমূহ এ-ফোর সাইজ খামে (খামের ওপর ভর্তিচ্ছুর নাম, পিতার নাম, রোল নম্বর, মেধাক্রম, মোবাইল নম্বর এবং জমাকৃত ডকুমেন্টসমূহের তালিকা লিখে) অনুষদ অফিসে জমা দিতে হবে।

আরো পড়ুন: সাত কলেজের ব্যবসায় ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি ৩ ভর্তিচ্ছু

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত), এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মাকর্সশিট, এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের (৩ কপি) প্রিন্ট কপি লাগবে।

উল্লেখ্য যে, জমাকৃত কাগজপত্র এক বছর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে। সে কারণে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে নিজের কাছে রাখার জন্য বলা হয়েছে। প্রথমবর্ষের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9