১২ মের মধ্যে গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল

১০ মে ২০২৪, ০৮:১৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
পরীক্ষা কেন্দ্র

পরীক্ষা কেন্দ্র © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল আগামী রবিবার (১২ মে) তারিখের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। শুক্রবার (১০ মে) গুচ্ছের ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

যবিপ্রবি উপাচার্য বলেন, সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। পূর্বের ন্যায় দ্রুততম সময়ের মধ্যেই ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের বিভিন্ন স্তরের সামরিক বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে যবিপ্রবিতে যাঁরা দীর্ঘ প্রায় এক মাস যাবৎ প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, প্রিন্টিং, প্যাকেজিং ও সিকিউরিটিসহ সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। '

সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে চতুর্থবারের মতো আয়োজিত হলো গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিনের পরীক্ষায় উপস্থিতি ছিল ৯০ শতাংশের কাছাকাছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শুরু হয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম।

চলতি শিক্ষাবর্ষে গত ২৭ এপ্রিল ‘এ’ ও ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে দুইটি ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগ থেকে ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সেই হিসেবে ‘এ’ ইউনিটে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

‘বি’ ইউনিটভুক্ত মানবিক বিভাগ থেকে ৩১ হাজার ৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ইউনিটটিতে পাসের হার হলো ৩৬ দশমিক ৩৩ শতাংশ। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির জন্য ১২ হাজার ৪০২টি, ‘বি’ ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৫১৫টি এবং ‘সি’ ইউনিটে ভর্তির জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence