৩১ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষা দিলেন ৬৫ হাজার ভর্তিচ্ছু

১০ মে ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে  স্নাতক প্রথমবর্ষে ব্যবসায় শিক্ষা শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে ১২টা পর্যন্ত। ৪০ হাজার ১১৬জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। একই সময়ে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এ পরীক্ষায় বসেন প্রায় ২৫ হাজার ভর্তিচ্ছু।

সবমিলিয়ে  আজ ৩১ প্রতিষ্ঠানের ভর্তির প্রতিযোগিতায় নামলেন প্রায় ৬৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে তিন ইউনিটে আবেদন জমা পড়ে তিন লাখ পাঁচ হাজার ৩৪৬টি। সে হিসেবে আসনপ্রতি লড়ছেন ১৫ জন। এর আগে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ এবং মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি আবেদন পড়ে। গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া গত ২৭ ফেব্রুয়ারি শেষ হয়।

এর আগে, গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং ৩ মে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হলেও বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়।

এদিকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হলো। আজ শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়বেন মাত্র ২ জন ভর্তিচ্ছু।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ২ জন ভর্তিচ্ছু। পরীক্ষার নির্ধারিত সময় ছিল এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০-এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

আরো পড়ুন: স্বপ্ন ছিল পাইলট হবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ভর্তি হননি আসিম

বিশ্ববিদ্যালয় অনলাই ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৯ হাজার ৯৭৯টির বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছু।

ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
  • ১৯ মার্চ ২০২৬
ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence