ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি, জিপিএ ২.৫ হলেই আবেদন

০৮ মে ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) প্রাক্‌-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক্‌-এমএড) এবং প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। প্রাক্‌-এমএড ৬ মাসের আর এমএড দেড় বছর মেয়াদি। আবেদনের শেষ সময় ২৭ মে ২০২৪

প্রাক্‌-এমএড প্রোগ্রামের জন্য যাদের বিএড বা সমমানের ডিগ্রি নেই, তারা পূর্বপ্রস্তুতিমূলক এ কার্যক্রমে আবেদন করতে পারবেন। এই কার্যক্রমের সফল সমাপনের পর প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের (এমএড) মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হতে পারবেন।

যোগ্যতা
* প্রাক্‌-এমএড প্রোগ্রামের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

* প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের (এমএড) জন্য বিএড (সম্মান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ বিএড/ বিএসএড/ ডিপ-ইন-এড/ ডিপিএড/ সি-ইন-এড/ বিপিএড ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

* উভয় কার্যক্রমে প্রার্থীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/ সিজিপিএ-এর ক্ষেত্রে ন্যূনতম ২ দশমিক ৫ থাকতে হবে।

* শিক্ষাসংশ্লিষ্ট চাকরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে।

আবেদন ফি: ভর্তি ফরমের মূল্য ২ হাজার টাকা। বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি
ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা: শুক্রবার (৩১ মে) ২০২৪ বেলা ১১টায় আইইআর ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ভর্তি–সম্পর্কিত কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারবেন +৮৮০১৮৯০৩১৮১০৫ নম্বরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close