নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৬ মে ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
নার্সিং ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

নার্সিং ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৫ মে) রাতে এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে এ ফল দেখা যাবে।

কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব মো. নাসির উদ্দিন (উপসচিব) স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিগত গত ৪ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ কাল

বিস্তারিত ফলাফল bnmc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আর ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিএসসি ইন নার্সিং ভর্তির ফল দেখতে এখানে ক্লিক করুন।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তির ফল দেখতে এখানে ক্লিক করুন।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির ফল দেখতে এখানে ক্লিক করুন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence