অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

০২ মে ২০২৪, ০২:২২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে ১২টা পর্যন্ত। এতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই ইউনিটে ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী আবেদন করেন। জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতোমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়সমূহে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কঠোর নিরাপত্তা প্রহারা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়। 

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী: মন্ত্রণালয়

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

সংসদ সদস্যের চোখ উপড়ে ফেলার হুমকি, ভিডিও ভাইরাল
  • ২৫ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ২৫ জুলাই ২০২৬
ট্রানজেকশন মনিটরিং অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন…
  • ২৫ জুলাই ২০২৬
ঝিনাইদহে এনসিপির জুলাই পদযাত্রা কাল
  • ২৫ জুলাই ২০২৬
ফ্যাসিবাদ-চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: জা…
  • ২৫ জুলাই ২০২৬
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারিসহ গ্রেপ্তার
  • ২৫ জুলাই ২০২৬