কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ২ এপ্রিল

২৮ মার্চ ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জুম মিটিংয়ে বসছেন উপাচার্যরা। আগামী ২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আহবায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান বৃহস্পতিবার (২৮ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ২ এপ্রিল জুম মিটিং আছে। সেখানে ভর্তি পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে সবকিছু জানানো হবে।

জানা গেছে, আগের বছরগুলোয় আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তারাসহ ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে।

আরো পড়ুন: তিন কারণে বাতিল হতে পারে ঢাবি ভর্তিচ্ছুর ওএমআর শিট 

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লংমার্চ টু …
  • ১০ জুন ২০২৬
যশোরে বর্ষার আগেই ডেঙ্গু নিয়ে উদ্বেগ, পাঁচ মাসে আক্রান্ত ৮৫
  • ১০ জুন ২০২৬
মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ জুন পর্যন্ত
  • ১০ জুন ২০২৬
পিবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ছবিরুল ইস…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী দায়িত্বে প্রাণ হারালে পরিবার পাবে ১০ লাখ টাকা, নত…
  • ১০ জুন ২০২৬