প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কর্মশালা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কর্মশালা © ফাইল ফটো

প্রকৌশল শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনের জটিল সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান দেওয়ার সক্ষমতা অর্জন জরুরি। এ বিষয়টি সামনে রেখে আজ বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসাবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. এ বি এম আলিম আল ইসলাম।

কর্মশালায় জটিল প্রকৌশল সমস্যা শনাক্ত ও বিশ্লেষণ, সমস্যা সমাধানের উপযোগী ডিজাইন তৈরি এবং মানসম্মত ফাইনাল ইয়ার ক্যাপস্টোন প্রজেক্ট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্টগুলো যাতে বাস্তব জীবনের সমস্যা, শিল্পখাতের প্রয়োজন এবং নির্ধারিত কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্প প্রণয়ন, গবেষণা ও নকশা পদ্ধতি, শিক্ষকের তত্ত্বাবধান এবং প্রকল্প মূল্যায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. আলিম। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকেরাও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে ওয়ার্কশপের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং আইকিউএসি ডিরেক্টর প্রফেসর ড. শহিদুল ইসলাম খান ওয়ার্কশপের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) এবং পুরকৌশল (সিভিল) ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কোঅরডিনেটরগণ। এছাড়াও সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অর্ধশত পূর্ণকালীন শিক্ষক উক্ত ওয়ার্কশপে অংশ নেন। 

আউটকাম-বেইজড এডুকেশন (OBE) এবং প্রকৌশল শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন নিয়েও ওয়ার্কশপে আলোচনা হয়। বাংলাদেশে প্রকৌশল শিক্ষা কার্যক্রমের মান যাচাই ও অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর এর গাইডলাইন তুলে ধরা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ড -এর মূলনীতির আলোকে প্রকৌশল শিক্ষার্থীদের জটিল প্রকৌশল সমস্যা বিশ্লেষণ, নকশা প্রণয়ন ও সমাধানের সক্ষমতা গড়ে তোলার পদ্ধতি তুলে ধরা হয়।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং নিয়মিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে এগোচ্ছে—জ্ঞান থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে বাস্তব সমাধানের পথে। এই অগ্রযাত্রায় ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9