রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১ মার্চ ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টার পর ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৭৪ হাজার ৫৭৭ জন আবেদন করেছিলেন। তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন। পাস করেছেন ২৮ হাজার ৯১ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। ওএমআর বাতিল হয়েছে ৩৬৬ জনের। বিজ্ঞান শাখায় পাসের হার ৪৬ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৬।

অবিজ্ঞান শাখায় আবেদন করেছিলেন এক হাজার ৭৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন। পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২৭ জন। ওএমআর বাতিল হয়েছে এক জনের। অবিজ্ঞান শাখায় পাসের হার ৮০.৬০ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৭।

আরো পড়ুন: রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আজ আপিল করতে পারে রাষ্ট্রপক্ষ

এর আগে, গত ৫ মার্চ চারটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। চার গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৪৪ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৪৫ জন। মোট  পরীক্ষা দেন ৭৪ হাজার ৫৭৭ জন। 

পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল গ্রুপ-১ এ ৮২.০৩, গ্রুপ-২ এ ৮১.৯০, গ্রুপ-৩ এ ৮২.০৭ এবং গ্রুপ-৪ এ ৮২.৪৭ শতাংশ। ‘সি’ ইউনিটে উপস্থিতির গড় হার ছিল ৮২.১২ শতাংশ।

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা
  • ২৬ জুলাই ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬