বুয়েটের মূল ভর্তি পরীক্ষা দিলেন ৬ হাজার ৩৯ জন

০৯ মার্চ ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
পরীক্ষার কক্ষ পরিদর্শন করছেন বুয়েট উপাচার্য

পরীক্ষার কক্ষ পরিদর্শন করছেন বুয়েট উপাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৩৯ জন। শনিবার (৯ মার্চ) সকালে ও বিকেলে দুই পর্যায়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

মূল পরীক্ষা লিখিত আকারে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। প্রাক- নির্বাচনী ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়ে এ পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মডিউল এ’ এর অংশ হিসেবে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ‘মডিউল বি’ এর অংশ হিসেবে ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত ও স্থানীক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩১ শে মার্চ ভর্তি পরীক্ষায় নির্বাচিত ও অপেক্ষামান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে হবে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি প্রাক- নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৬ শে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতি শিফট থেকে তিন হাজার শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১৩০৯টি আসন পূরণ করা হবে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9