ঢাবির ১৮শ’ আসনে ভর্তির পরীক্ষায় বসলেন সোয়া লাখ শিক্ষার্থী

০১ মার্চ ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
কার্জন হল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

কার্জন হল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এবার চারটি ইউনিটের মধ্যে এই ইউনিটে সর্বোচ্চ আবেদন পড়েছে। ইউনিটটিতে আসনপ্রতি প্রায় ৬৬টি আবেদন পড়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন।

ঢাকাসহ আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে।

পরীক্ষায় সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য থাকবে ৪৫ মিনিট। এর আগে ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

এবার ঢাবির বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ১৩১ জন। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ লাখ ১২ হাজার ২৭৮ এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে।

আরো পড়ুন: আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু’হাজার ৯৩৪টি আসনের জন্য ১ লাখ ১২ হাজার ২২৬ জন আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। আর চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

আগামী ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় চলতি শিক্ষাবর্ষে আবেদন কমেছে। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

সচিবালয়ের বিভিন্ন দফতরে আকস্মিক সফরে প্রধানমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
বহিষ্কারের পর নয়াপল্টনে নিজের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নে…
  • ২৯ মার্চ ২০২৬
বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ…
  • ২৯ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলাফল নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ—বললেন, ‘আমরা রাজা…
  • ২৯ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে তৃতীয়
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence