কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তনের আভাস, সিদ্ধান্ত ৮ মার্চ

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের ৯টি কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে। আগামী ৮ মার্চ অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আহবায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।

তিনি বলেন, ভর্তি আবেদন গ্রহণ, আবেদন ফি, আবেদনের যোগ্যতাসহ সবকিছুর খসড়া তৈরি করা হচ্ছে। আগামী ৮ মার্চ কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি সভা হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত করা হবে। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×