প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে খুঁজছিলেন উত্তর, জাবিতে ভর্তিচ্ছু আটক

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে

‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে © প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। 

আটককৃত ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন মিরাজ। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলার ২৮২ নম্বর কক্ষে ভর্তি পরীক্ষার শুরুতে সবাইকে মোবাইল ফোন সামনে রেখে যাওয়ার কথা বললেও মিরাজ রাখেননি। এরপর পরীক্ষা শুরু হলে তিনি প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে সার্চ করে উত্তর লিখছিলেন। বিষয়টি দায়িত্বরত শিক্ষকের নজরে এলে উত্তরপত্র নিয়ে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।

কর্তব্যরত শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষায় যেকোনও ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সব পরীক্ষার্থীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হলে দেখা যায় ওই ছাত্র প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে সার্চ করে উত্তর লিখছিলেন। পরে নজরে এলে তার উত্তরপত্র বাতিল করা হয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্র তার অপরাধ স্বীকার করেছেন। ইতোমধ্যে আমরা ঢাকার আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানকে জানিয়েছি। পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

এছাড়া একই ইউনিটে চতুর্থ শিফটের এক পরীক্ষার্থী দ্বিতীয় শিফটে গণিত ও পরিসংখ্যান বিভাগে পরীক্ষা দিতে যাওয়ায় তার পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9