জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ আজ, এবারও ভর্তি এসএসসি-এইচএসসির ফলাফলে

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। এর আগে কমানো হয়েছিল আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক)। নতুন এ নিয়মে চলছে আবেদন। কয়েক বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

আবেদনের নতুন যোগ্যতা নির্ধারণ—
ভর্তিতে আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) কমানোর বিষয়টি জানানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদনের যোগ্যতা কমানোর সিদ্ধান্ত হয়েছে। মানবিক/ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬ প্রয়োজন হবে। 

এর আগে মানবিকে ৬.৫০, ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে প্রয়োজন হতো ৭.০০। বিজ্ঞান এবং কারিগরি ভোকেশনাল থেকে আসা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬.৫০ প্রয়োজন হবে। এর আগে জিপিএ ৭.০০ প্রয়োজন হতো।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০/- (তিন শ পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9